July 26, 2026, 12:37 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠঘাট চষে বেড়াচ্ছে জনতার দলের প্রার্থী জসীম

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন অবসরপ্রাপ্ত দেশ প্রেমিক সেনাবাহিনীর অফিসারদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল “জনতার দল” এর মনোনীত প্রার্থী মোঃ জসীম উদ্দিন তালুকদার। বর্তমানে নিজ নির্বাচনী এলাকায় টানা গণসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

‘কলম’ প্রতীক নিয়ে ধারাবাহিক গণসংযোগে ব্যস্ত জসীম উদ্দিন তালুকদার বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজাপুর উপজেলার বাইপাস বাজার, বাঘরী বাজার, মেডিকেল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় তিনি কুশল বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের কাছ থেকে সরাসরি শোনেন এলাকার দীর্ঘদিনের সমস্যা, অবকাঠামোগত দুর্বলতা, কর্মসংস্থানের সংকট ও উন্নয়ন সম্ভাবনার কথা।

একই সঙ্গে তিনি রাজাপুর–কাঁঠালিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন জনপদে রূপান্তরের রূপরেখা তুলে ধরেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ