July 25, 2026, 11:32 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি -এহসানুল মাহবুব জুবায়ের

তরফদার রবিউল ইসলাম

জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি -এহসানুল মাহবুব জুবায়ের।
পাবনার হেমায়েতপুর উপজেলার চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা রমজান আলীকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৮ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, পাবনার হেমায়েতপুর উপজেলার চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা রমজান আলীকে গতকাল ৭ ফেব্রুয়ারি এশার নামাজ আদায় করার সময় মসজিদ থেকে টেনে হেঁচড়ে বের করে এনে বিএনপির একটি সন্ত্রাসী চক্র নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এই নৃশংস বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, এই বর্বরোচিত হামলা স্পষ্টভাবে প্রমাণ করে যে, বিএনপির সন্ত্রাসী চক্র গণতান্ত্রিক রাজনীতিতে ব্যর্থ হয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলার পথ বেছে নিয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনৈতিক নেতার ওপর এমন কাপুরুষোচিত হামলা শুধু মানবতাবিরোধীই নয়, বরং দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।
আমি অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহত রমজান আলীর সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করছি।
তিনি আরও বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বারবার এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস উপেক্ষা করে, তবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের স্বার্থে জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধ হওয়া অতীব জরুরি।
আল্লাহ তায়ালা যেন আহত ভাইকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশকে সন্ত্রাস ও সহিংস রাজনীতি থেকে হেফাজত করেন- এই কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ