October 31, 2026, 11:21 am
শিরনাম :
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে

জামায়াত ক্ষমতায় গেলে দূর্ণীতিরে ছাড় নাই, কাজের টাকা কাজে লাগাব; মাওলানা আবুল কালাম আজাদ

শাহজাহান সিরাজ, স্টাফ রির্পোটার

খুলনা-৬ ( কয়রা-পাইকগাছা) আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কয়রা পাইকগাছাকে আধুনিক করে গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যাতে করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, আমরা ক্ষমতা গেলে আমরা দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতে দেব না। কয়রাকে পৌরসভা করার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, জামায়াত বিজয়ী হলে টেকসই বেড়িবাঁধ নির্মান, সুন্দরবন কেন্দ্রীক পর্যটন নির্মান করার পাশাপাশি রাস্তাঘাট, কালবাট সহ স্কুল মাদ্রাসার উন্নয়ন করা হবে। এ ছাড়া বনদস্যু নির্মুলে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হবে। সে জন্য তিনি দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

রবিবার ( ৮ ফেব্রয়ারি) বিকাল ৩ টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে জনসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাঃ রুহুল কুদ্দুস।

জামায়াতের কয়রা উপজেলার সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার, রখুলনা জেলা জামায়াতের নায়েবি আমির মাওলানা গোলাম সরোয়ার, সহকারি সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, খুলনা মহানগর সহকারী সেক্রেটারি এ্যাডঃ শাহ আলম, এ্যাডঃ লিয়াকত আলী, জামায়াত নেতা আমিনুর ইসলাম, খুলনা জেলা শ্রমীক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা শ্রমীক কল্যান ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন,এনসিপির খুলনা জেলা সদস্য নাসরুল্লাহ শরীফ,বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা নায়েবে আমির মাওলানা আলিমুল হক, খুলনা জেলা ছাত্র শীবিরের দক্ষিণ সভাপতি আবু জার গিফারি,সেক্রেটারি মোঃ ওয়েজকুরুনী, বিডিপির সভাপতি ডাঃ সাইদুর রহমান, জামায়াত নেতা মাওলানা জিএম রফিকুল, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, জামায়াত নেতা মোঃ মিজানুর রহমান, ডাঃ ইছাক খান, মাষ্টার নুর কামাল প্রভাষক নুরুজ্জামান, হিন্দু বিভাগের সেক্রেটারি কিরণ মন্ডল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ