September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মধুপুরে সেনাবাহিনী–সাংবাদিক মতবিনিময় সভা

মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফ্রেরুয়ারি) সকালে মধুপুর প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভায় টাঙ্গাইল জেলার নির্বাচন বিষয়ে আলোচনা করেন সেনাবাহিনীর জেলা নির্বাচনী সমন্বয়ক মেজর ইউসুফ।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক নাজিবুল বাশার প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আঃ আজিজ প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হামিদ (আমার সংবাদ), মোঃ আনছার আলী (সমকাল), মেজবাহ উদ্দিন (আলোর দিগন্ত), এসএম শহীদ (যুগান্তর), লিটন সরকার (কালবেলা), জাহিদুল কবির জুয়েল (ভোরের আকাশ), নাজমুল হক (আমার বার্তা), আব্দুল মোমেন (বাংলাদেশের আলো), আব্দুল জলিল (খবরপত্র) সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মেজর ইউসুফ বলেন, ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্ন্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ, বিজিবি, সেনা টহল, আনসার ও র‌্যাবসহ বিভিন্ন বাহিনী মাঠে কাজ করছে।

কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী যথাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ