September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম প্রতিনিধি

মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক বনভোজন ও মিলনমেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকীর চর সি বিচ এলাকার একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

মোস্তফা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, ভাটিয়ারী, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে খেলাধুলা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফা ওয়েল প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্যারিস্টার মাশফিকুর রহমান। তিনি বলেন, প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও অগ্রগতির পেছনে কর্মকর্তা-কর্মচারীদের ঐক্য, নিষ্ঠা ও দলগত কাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় আরও উপস্থিত ছিলেন মোস্তফা ওয়েল প্রোডাক্টস লিমিটেড এর জি এম (হেড অফিস)শিব শংকর নাথ, ফ্যাক্টরি জিএম কাইমুল হুদা, ম্যানেজার আবুল কালাম আজাদ, প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদ গোলাম মোস্তফা, পেট- বোতল প্লান্ট- ইনচার্জ আবু সাঈদ, এইচআর অ্যান্ড অ্যাডমিন-মোহাম্মদ নাছির উদ্দিন, ইউটিলিটি ইনচার্জ আবু তাহেরসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও শ্রমিকবৃন্দ।

দিনব্যাপী এই মিলনমেলার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ