July 25, 2026, 3:15 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ময়মনসিংহের মুসলিম হাই স্কুলের ৮৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী-২০২৬ অনুষ্টিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান “মুসলিম হাই স্কুল”এর ৮৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান স্কুল ক্যাম্পাসে বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারী বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ মূখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও মুসলিম হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি উম্মে হাবীবা মীরা।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাঃ নাসির উদ্দীন, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ।

সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সম্পাদক মোঃ জালাল উদ্দিন।ক্রীড়া পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া উদযাপন কমিটির সম্পাদক ও সিনিয়র শিক্ষক (শরীর শিক্ষা) লুৎফন নেছা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক মোসুমী খাতুন।অনুষ্ঠান সার্থক ও সফল করার জন্য স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও সকল শিক্ষক-শিক্ষিকা এবংকর্মকর্তা কর্মচারীগণ আন্তরিকতার সাথে কাজ করেছেন।

খেলাধূলা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ