July 25, 2026, 3:15 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্টিত

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার ৫ম বার্ষিক সাধারণ সভা, পারিবারিক মিলনমেলা ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা স্বপ্নছায়া রিসোর্টে

দিনব্যাপী এ অনুষ্ঠানে কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি অ্যাড. আতিকুর রহমান ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ কল্যাণ সংস্থার প্রধান পৃষ্ঠ পোষক ডাঃ মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া। এছাড়াও আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. মুর্শিদউজ্জামান, ফারজিন নাওয়ার জামান, ইঞ্জিঃ এনামুল হক, ডক্টরস বিডি লিমিটেড সিইও মাহফুজুর রহমান খান, কেয়ার বাংলাদেশের টিম লিডার হাফিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারী কমকর্তা মুহম্মদ মুহসিন প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় আর্থিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ অ্যাড. রাশিদুল হাসান রুবেল।

অনুষ্ঠান ঘিরে ছিল আনন্দ, সংস্কৃতি ও সৌহার্দ্যের এক মিলনমঞ্চ। নানা আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা এবং জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা, যা পুরো আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ