September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজানে পূর্ব ডাবুয়া সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব ডাবুয়া সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ জানুয়ারি, ১ ও ২ ফেব্রুয়ারি—এই তিনদিনব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক পবিত্র তীর্থক্ষেত্রে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল আরতি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শিব পূজা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নৃত্যানুষ্ঠান, বৈষ্ণব সেবা এবং অন্নপ্রসাদ বিতরণ।

শুভ অধিবাস অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রীমৎ গোপীনাথ কৃষ্ণ দাশ (সুজন)। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সূচিয়া গৌরাঙ্গ বাড়ী রাধারমণ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ প্রিয়ব্রত গোস্বামী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা সুধীর কান্তি দে, অনিল কান্তি দে, সুবীর সরকার, টুন্টু দে, ধনঞ্জয় দে, রতন দে, মিলন মজুমদার, পুলক দেব, মিলন ঘোষ, দীলিপ দে ও খোকন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত ও সহ-সাধারণ সম্পাদক টিপু দে।

মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সভাপতি বিপ্লব কুমার দে, সহ-সভাপতি সুদীপ কান্তি দে, সুবির কান্তি দে ও সুজন দে, সাধারণ সম্পাদক রুপক দে (শিবু), সহ-সাধারণ সম্পাদক রনি দে, রাজু চৌধুরী, চন্দন দে, বাবু দেসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এই মহতী ধর্মীয় আয়োজনে রাউজানসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ভক্ত নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনা জাগ্রত রাখতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ