April 16, 2026, 2:08 am
শিরনাম :
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ইরান যুদ্ধে যোগদানের চাপের কাছে যুক্তরাজ্য নতি স্বীকার করবে না ছাত্রশিবির ত্রর “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান শেরপুর সদর উপজেলার হাজী পাম্পে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা বর্নিল সাজ,গন্ধ ও গীতিতে নতুন বাংলা সনকে বরণ করে নিলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন – হজ টিমের সদস্যদের প্রতি ধর্মমন্ত্রী বাঘাইছড়িতে ‘রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ: সভাপতি মোঃ হাসান ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন

মোহনগঞ্জে জমিতে ড্রেন নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত দুই কৃষক

মাসুম আহমেদ, মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা র মোহনগঞ্জে কৃষি জমিতে গভীর নলকুপের পানি নেয়ার উদ্দেশ্য প্রতিপক্ষের জমিতে ড্রেন করায় একই গ্রামের আব্দুর রহমান ও তার লোকজনের হামলায় দুই কৃষক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক।

এ ব্যপারে শুক্রবার মো : হালিম মিয়া বাদী হয়ে, প্রতিপক্ষ আব্দুর রহমান সহ ৫ জনকে আসামি করে ও ৫ জনকে অজ্ঞাত আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকালে সমাজ সহিলদেও ইউনিয়নে কয়রাপাড়া গ্রামে চর হাওরে গভীর নলকূপের পানি প্রায় ১২ শত কাঠা জমিতে সরবরাহ করার জন্য বিভিন্ন কৃষকের জমি দিয়ে ড্রেন করেন কয়রাপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে মো: হালিম মিয়া সহ সংস্লিষ্টরা

এরই অংশ হিসেবে আব্দুর রহমানের কিছু জমির উপর দিয়ে ড্রেন নিলে আব্দুর রহমান ও তার লোকজন ড্রেন বন্ধ করে দেয়। এর প্রতিবাদ করলে আব্দুর রহমান ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা করলে একই গ্রামের মোতালিব (৪২) কামরুল (৩৬) গুরুতর আহত হয়। তাদের আহত অবস্থায় মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে এলে অবস্থা খারাপ দেখে তাদের ময়মনসিংহ রেফার করাহয়।

এ ব্যপারে মোহনগঞ্জ থানার ওসি তদন্ত জানান, এ ঘটনায় মামলা হয়েছে তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ