July 26, 2026, 1:59 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

‘হ্যাঁ-না’র পক্ষে প্রচারণা নয়, ভোটার আনাই কর্মকর্তাদের কাজ : জনপ্রশাসন সচিব

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে কোনো প্রকার প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে ভোটাররা যাতে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন, সেই লক্ষ্যে তাঁদের উদ্বুদ্ধ করার কাজ করবেন সরকারি চাকুরেরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার বিষয়ে এই সভার আয়োজন করা হয়।

সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো পক্ষের হয়ে প্রচারে নামবেন না। একটি নিরপেক্ষ ভোট আয়োজন এবং জনগণের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠার জন্য গণভোটের ব্যাপক প্রচারে গণমাধ্যমকর্মীদেরও সম্পৃক্ত হতে হবে।’

বিশেষ করে গ্রামীণ জনপদের নারী ভোটাররা যাতে গণভোটের বিষয়টি সহজে বুঝতে পারেন এবং কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই অনুযায়ী প্রচারকৌশল সাজানোর নির্দেশনা দেন সচিব।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এর আগে সচিব রাজশাহীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের কর্মকর্তাদের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উক্ত সভায় বিভাগীয় কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান, পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ