September 15, 2026, 11:15 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

দীর্ঘ বিরতির পর ১৪ বছর পর পাকিস্তানে বাংলাদেশ বিমান

তরফদার রবিউল ইসলাম

দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে ১৪ বছর পর পাকিস্তানের আকাশে ফিরল বাংলাদেশের বিমান।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের ‘বিইজি৩৪১’ নম্বরের একটি উড়োজাহাজ ঢাকা থেকে সরাসরি উড়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগমনী মুহূর্তে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’ দিয়ে ফ্লাইটটিকে অভ্যর্থনা জানানো হয়।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে বলেছে, এই ফ্লাইট বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন জানায়, উদ্বোধনী এই ফ্লাইটটি পূর্ণ আসন নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে ফ্লাইটটির আনুষ্ঠানিক বিদায় জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ