ঝালকাঠির কাঁঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহন কর্মকর্তাগনের প্রশিক্ষন কর্মশালা শুক্রবার (৩০ জানুয়ারী) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. মাহাফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, উপজেলা নির্বাচন অফিসার মো. আ. ছত্তার প্রমূখ।