September 15, 2026, 10:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সোনালি নিউজের প্রতিনিধি সম্মেলন অনিষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সোনালী নিউজের প্রথম প্রতিনিধি সম্মেলন ঢাকার নিজস্ব কার্যালায়ে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা।

মঙ্গলবার(২৭ জানুয়ারি) সকাল ১০টায় সোনালী নিউজের সম্মেলন কক্ষে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন পত্রিকাটির প্রকাশক ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইউনুছ। এই সম্মেলনে তিন ধরনের প্রশিক্ষন ছাড়াও ছিল বিভিন্ন আয়োজন, ছিল উৎসবের আমেজ। এছাড়াও বিভিন্ন জেলা ও ব্যুরো প্রধানদের র্টি-শাট, ডায়েরি, খাতা, কলম, ব্যাগ, কসমেটিক্স সামগ্রী ও নগদ অর্থ উপহার করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ গ্রুপের পরিচালক রাশেদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, ইউনুছ গ্রুপের নির্বাহী পরিচালক জাফর রাজা চৌধুরী, পরিচালক কামরুল ইসলাম।

সম্মেলনে প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা, চাওয়া-পাওয়া নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। এতে সারা দেশে থেকে আগত প্রতিনিধিরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও কাজ করতে গিয়ে প্রতিনিধিরা যেসব সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেগুলোও তুলে ধরেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনালী নিউজের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসাইন, তিনি বলেন,
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের জনগণের কাছে সত্য তথ্য পৌঁছে দেওয়া এবং বিশ্বজুড়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা। ডিজিটাল সাংবাদিকতায় নতুনত্ব আনা এবং জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধিদের আরও দক্ষ করে তোলার বিষয়ে আলোচনা করেন ।

প্রতিনিধি সম্মেলনে বর্ষসেরা অনলাইন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ঝালকাঠি জেলা প্রতিনিধি সাংবাদিক মো. আমিনুল ইসলাম তাকে ক্রেস্ট তুলদেন পত্রিকাটির প্রকাশক ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইউনুছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ