October 31, 2026, 7:02 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মোহনপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি ২০২৬, উপজেলা নতুন হলরুমে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, কেন্দ্রে যাতায়াতের রাস্তা, ভোট কেন্দ্রে সীমানা প্রাচীরসহ মাদক, চুরি,ছিনতাই, সুষ্ঠ ভোটের পরিবেশ তৈরী, রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা, মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করা, কোথাও আগুন ধরলে ততক্ষনাৎ তা নিয়ন্ত্রণ করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা, জরুরি মুহুর্তে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ের আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ ওসি এসএম মঈনুদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহম্মেদ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শিখা বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা ঈমাম হাসান শামীম,পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান,আনসার ভিডিপি অফিসার রাজিবুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী মোহনপুর ক্যাম্প ওয়ারেন্ট অফিসার রেজাউল, ডিজিএফআই ফিল্ড অফিসার মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিস প্রতিনিধি লিডার আজাদ, রাজশাহী পল্লীবিদ্যুত মোহনপুর জোনাল অফিসের ডিজিএম মেহেদি হাসান, ধুরইল ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, জাহানাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, মোহনপুর তামিরুল মিল্লাত আলিম মাদ্রাসার প্রধান মাওলানা শরিফুল ইসলাম, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনেওয়াজ।

মোহনপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ