October 30, 2026, 9:50 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি।

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট জেলা শাখার সা‌বেক সভাপ‌তি, সম‌য়ের সাহসী নারী‌নেত্রী, সমাজ সেবক তহুরা হো‌সেনের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার ( ২৯ জানুয়ারী) বাগেরহাটে গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য গত মঙ্গলবার (২৭ জানুয়ারী) ভোরে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা সিএমএইচ এ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….ইলাই‌হি রা‌জিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
তহুরা হোসেন ম‌হিলা প‌রিষ‌দ বাগেরহাট শাখার তৃতীয় সভানেত্রী ছিলেন।

তাঁর মৃত্যুতে বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

তাঁর নেতৃ‌ত্বে বাগেরহাট ম‌হিলা প‌রিষদ নারীর
ক্ষমতায়‌নে, বৈষম্য রো‌ধে, পা‌রিবা‌রিক বি‌রোধ মিমাংসায়, নারীর মানবা‌ধিকার লংঘন জ‌নিত অসংখ্য ঘটনায় ন্যায় বিচার প্র‌তিষ্ঠার জন্য বহু আ‌ন্দোলন সংগ‌ঠিত ক‌রে‌ছে। মহিলা পরিষদ সংগ্রামী এই নেত্রীকে শ্রদ্ধাভ‌রে স্মরণ কর‌বে।
তহুরা হো‌সেনের জন্ম ১৯৪৭ সা‌লে। তিনি বা‌গেরহা‌টের বিশিষ্ট শিক্ষা‌বিদ অধ্যাপক মো: মোজাফফর হো‌সেন এর সহধ‌র্মিনী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর বড় ছেলে আবরার হোসেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। মেয়ে শারমিন সিদ্দিকা গৃহিণী এবং ছোট ছেলে ইশতিয়াক হোসেন ব্যবসায়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ