September 15, 2026, 7:22 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মাভাবিপ্রবিতে জীবনধারা, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

জীবনধারা ও খাদ্যাভ্যাসজনিত কিডনি রোগ বর্তমানে একটি বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি আরো বলেন, অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং সচেতনতার অভাবে দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ সংকট থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “লাইফস্টাইল, ডায়েট অ্যান্ড কিডনি ডিজিজ: আ গ্রোয়িং পাবলিক হেলথ চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি, রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এবং মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী।

অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রোটারিয়ান ড. মো. নজমুস সাদেকীন। রিসোর্স পার্সন হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক রোটারিয়ান ড. মো. শহীদুল্লাহ কায়সার (অর্থোপেডিকস ও ট্রমাটোলজি) এবং মাভাবিপ্রবির বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন। এছাড়া বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল জলিল ও পাস্ট সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম।
সেমিনারটি পরিচালনা করেন রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইলের প্রেসিডেন্ট রোটার‌্যাক্টর মো. সাকিব হাসান খান।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রোটারিয়ান ও রোটার‌্যাক্ট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ