September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের ২য় ধাপের কুরআন মাজীদ ও রেহাল বিতরণ

মোঃ নাজমুল ইসলাম শামীম, মিরসরাই প্রতিনিধি

স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র কুরআন মাজীদ ও রেহাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার আক্রামপুর ইসলামিয়া মাদ্রাসায় উক্ত কুরআন মাজীদ ও রেহাল বিতরণ সম্পন্ন হয়।

ফাউন্ডেশনের সভাপতি কাজী শেখ ফরিদ এর সঞ্চালনায় কুরআন মাজীদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবায়েদুল হক, অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা কামরুজ্জামান ভূইয়া, সহকারী শিক্ষক ক্বারী সাইফুল ইসলাম, মাওলানা আসলাম, সহকারি শিক্ষক আতাউর রহমান তারেক, মাহমুদুল হাসান।

এছাড়াও উপিস্থিত ছিলেন অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের, সমাজ সেবা সম্পাদক কাজী ওসমান গণি, শিক্ষা সম্পাদক শেখ রায়হান স্বরণ, নির্বাহী সদস্য কাজী শহীদুল ইসলাম।

উল্লেখ্য যে, এর আগে ১ম ধাপে ছাগলনাইয়া সিরাজুল উলুম মডেল হিফযখানায় কুরআন মাজীদ ও রেহাল বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি কাজী শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম জানান তাদের সকল উপদেষ্টা, দাতা সদস্য, নির্বাহী সদস্য ও শুভাকাঙ্খীদের সহযোগিতা ও পরামর্শে এ কর্মসূচী চলমান থাকবে। এছাড়াও তারা ২০২০ সাল থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী, অসহায়দের সহযোগিতা, রমজানে এতিম ও দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ