মোহনগঞ্জ উপজেলা মডেল মসজিদের মুসল্লীদের সাথে মতবিনিময় করছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুল ইসলাম।
শুক্রবার ( ২২ জানুয়ারি) জুম্মার নামাজের আগে মসজিদে উপস্থিত মুসল্লীদের মাঝে আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা সহ সমসাময়িক বিষয় আরোও কাজ করতে সকলের সহযোগিতা চান। তিনি সকলকে মোহনগঞ্জ থানার ওসির ফোন নাম্বার রাখার অনুরোধ জানান, সেই সাথে আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কিছু ঘটলে ফোন দেয়ার জন্য ও প্রয়োজনে ত্রিফল নাইনে কল দিয়ে সহযোগিতা করতে অনুরোধ জানান।

আলোচনা শেষে মুসল্লীদের সাথে জুম্মার নামাজ আদায় করেন। নামাজে পরে কয়েকজন মুসল্লী মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে করার জন্য দাবী করেন।