September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শহীদ আলিফ সিয়ামের কবর জিয়ারত করলেন এম এ এইচ সেলিম

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

  • বাগেরহাট জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আলিফ আহমেদ সিয়ামের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তার কবর জিয়ারত করেছেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারতে যান তিনি। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম বলেন,
জুলাই আন্দোলনে শহীদ আলিফ আহমেদ সিয়াম দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী সংগ্রামের এক সাহসী প্রতীক। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, বাগেরহাটে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ৯ জনের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।
এম এ এইচ সেলিম বলেন ,শহীদ আলিফ আহমেদ সিয়ামের পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন। শহীদ হওয়ার পর তিনি শহীদের বাবাকে এক লাখ টাকা সম্মাননা দিয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন,আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ কখনো ভুলতে পারি না। তারা দ্বিতীয়বার দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, শহীদের বাবা,স্বজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ