July 25, 2026, 8:19 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাউজান সরকারি কলেজে শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

বিদ্যা ও সুরের অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রী সরস্বতীর আরাধনায় শুভ শুক্লা পঞ্চমীর পবিত্র তিথিতে রাউজান সরকারি কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য সরস্বতী পূজা।

আগামী ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (২৩ জানুয়ারি ২০২৬ খ্রি., শুক্রবার) বাণী অর্চনা পরিষদ রাউজান সরকারি কলেজের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীবৃন্দ বিনম্র চিত্তে এ পূজানুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

পূজার আনুষ্ঠানিক সূচনা হবে ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (২২ জানুয়ারি ২০২৬ খ্রি., বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় মাতৃবরণ অনুষ্ঠানের মাধ্যমে। পরদিন ২৩ জানুয়ারি বিদ্যাদেবী শ্রীশ্রী সরস্বতীর পূজা উপলক্ষে মায়ের পুষ্পাঞ্জলি ও পূজা অর্চনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হবে।

আয়োজকরা জানান, অক্ষরকে অর্থবহ করা ও সুরে প্রাণ সঞ্চারকারী বিদ্যার দেবীর চরণে ভক্তি নিবেদনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ উপলক্ষে রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণে পূজামণ্ডপ সাজানো হচ্ছে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে।

এই শুভলগ্নের পূজানুষ্ঠানকে আরও আনন্দময় ও সার্থক করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের স্নিগ্ধ উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।

পূজামণ্ডপ: রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণ
আয়োজনে: বাণী অর্চনা পরিষদ, রাউজান সরকারি কলেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ