July 26, 2026, 1:54 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে জেলা অবসরপ্রাপ্ত সরকারি-কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দক্ষিণ মাটিপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় ছায়া বাড়ীতে এই সভা ও বনভোজনের আয়োজন করা হয়।

আয়োজিত বার্ষিক সাধারণ সভায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান, কাজী শামসুল আলম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মানিক চৌধুরী প্রমুখ।

সভা উপলক্ষে আয়োজিত বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল সাত্তার মন্ডল। সভায় এ সমিতির আড়াই শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রতিবছরই আমাদের সাধারণ সভা করতে হয়। এই সভা উপলক্ষে বনভোজনের আয়োজন করা হয়েছে। আমরা এখানে যারা এসেছি তারা সকলেই অবসরপ্রাপ্ত। একসময় আমরা সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরি করতাম। প্রতিবছরই বার্ষিক সভার দিনে আমরা একত্রিত হই। সকলের সাথে দেখা হয়। একসাথে আনন্দ করি। একত্রে বসে খাবার খাই। এতে আমাদের খুবই ভালো লাগে।

এর আগে আয়োজিত বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী জেলা উদীচী শিল্পীগোষ্ঠী ও বৈচিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ