July 25, 2026, 7:29 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

পটিয়ার কুসুমপুরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

পটিয়ার কুসুমপুরায় লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত।

১৮ জানুয়ারী রবিবার “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা” এ প্রকল্পের আওতায়, লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস আয়োজিত সকাল ৯:০০ ঘটিকা হইতে দিনব্যাপী মাদ্রাসা ছাত্রদের পাশাপাশি সমাজের কম সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা বিতরণসহ বহুমুখী সেবা কার্য প্রদান করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ নুরুল আলমের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর জোন চেয়ারপার্সন (কনসার্ন) লায়ন ইন্জি. মোঃ মহিউদ্দিন চৌধুরী, ক্লাব সেক্রেটারি লায়ন আহমেদ নুর, ট্রেজারার লায়ন ফোরকান উদ্দিন, লায়ন মোহাম্মদ ফারুক, লায়ন মোঃ হাবিবুন্নবী আশিক, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও নুরুল মোস্তফা রাহাত, লিও মোঃ নওশাদ, লিও জেসমিন আক্তার, লিও উখ্যাইমং মারমা, লিও চিংম্রাউ মারমাসহ আরো অনেকেই।

উক্ত চিকিৎসা ক্যাম্পে চক্ষুর প্রাথমিক চিকিৎসার পাশাপাশি, বিনামূল্যে চোখের ছানি অপারেশন এর প্রয়োজনীয় ব্যবস্থাসহ প্রায় ৩৫০ জন মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ