September 16, 2026, 12:47 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে স্লুইসগেট বন্ধ, পানি সংকটে কয়েক হাজার পরিবার, ছড়িয়ে পড়ছে চর্মরোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্লুইসগেট বন্ধ করে রাখায় বড় কৈবর্ত খালির একমাত্র বারানী খালটি আজ মৃত্যুপ্রায়। দীর্ঘদিন ধরে পানি প্রবাহ বন্ধ থাকায় খালটি প্রায় শুকিয়ে গেছে। ফলে তীব্র পানি সংকটে পড়েছে কয়েক হাজার পরিবার। নিরাপদ পানির অভাবে এলাকায় চর্মরোগসহ নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের মিড়াবাড়ী জামে মসজিদ থেকে চাড়াখালী পর্যন্ত বিস্তৃত এই খালটি এলাকাবাসীর কৃষি, গৃহস্থালি ও দৈনন্দিন পানির একমাত্র ভরসা। তবে খালের চাড়াখালী অংশে মিল ঘরের পাশের স্লুইসগেটটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছে। এতে স্বাভাবিক জোয়ার-ভাটার পানি প্রবাহ বন্ধ হয়ে খালটি নাব্যতা হারাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে স্লুইসগেট বন্ধ রেখে খালের পানি শুকিয়ে মাছ ধরছে। এতে একদিকে খাল ধ্বংসের মুখে পড়ছে, অন্যদিকে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

বড় কৈবর্ত খালির এক বাসিন্দারা বলেন, “খালে পানি না থাকায় রান্না, গোসল ও গবাদিপশুর পানির জন্য আমাদের দূরের পুকুরের ওপর নির্ভর করতে হচ্ছে। নোংরা পানি ব্যবহারের কারণে শিশু ও নারীদের মধ্যে চর্মরোগ দেখা দিচ্ছে।

কৃষকরা জানান, এ খালের পানির ওপর নির্ভর করেই আমরা আবাদ করতাম। এখন খাল শুকিয়ে যাওয়ায় জমিতে ফসল ফলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত রাজাপুরে সংশ্লিষ্ট স্লুইসগেট খুলে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তারা বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে খালটি সম্পূর্ণ ভরাট হয়ে পরিবেশ ও জনজীবনে মারাত্মক বিপর্যয় নেমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ