July 25, 2026, 6:36 pm
শিরনাম :
যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

বারহাট্টায় কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা জেলা

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নে সড়ক নির্মাণ ও মাটি ভরাট কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।

সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পে ২০২৫-২৬ অর্থবছরের সাধারণ খাতে বরাদ্দপ্রাপ্ত উজান গাওঁ নোয়াপাড়া রাস্তা থেকে উজানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযোগ রাস্তায় মাটি ভরাট ও এইচবিবি করণ এবং বিদ্যালয়ে মাটি ভরাট বাবদ ৪ লক্ষ টাকা বরাদ্দ পেলেও সঠিকভাবে কাজ না করেই বিল তুলতে পায়তারা করছে প্রকল্পটির সভাপতি আসমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হুদা ময়না।

এলাকাবাসী জানান, সড়কটিতে সঠিকভাবে মাটিভরাট ও এইচবিবি করণে ব্যাপক অনিয়ম হয়েছে। এমনকি বিদ্যালয়ের মাটি এক ইঞ্চিও ভরাট করা হয়নি।

এবিষয়ে জানতে চাইলে প্রকল্পটির সভাপতি আসমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হুদা ময়না জানান, যতটুকু পেরেছি রাস্তার কাজ করেছি। স্কুলের মাটিভরাট প্রকল্পে উল্লেখ থাকলেও করতে পারিনি। আমি কি আমার বাবার জায়গা বিক্রি করে ভরাট করবো নাকি। আপনি যতটুকু কাজ করেছেন সেখানে ৩ নাম্বার ইট ব্যবহার করেছেন এমন প্রশ্নের জবাবে ময়না মেম্বার বলেন, যতটুকু পোরেছি ততটুকু করেছি।

এব্যাপারে বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামানের কাছে জানতে চাইলে রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ তিনি জানান যে, প্রকল্পটি সম্পর্কে খোঁজ নিয়ে তিনি যথাযথ ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ