September 15, 2026, 2:13 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোটের গাড়ি এখন ফকিরহাটে

সৈয়দ জালিস মাহমুদ

ভোটের গাড়ি এখন ফকিরহাটে।

সৈয়দ জালিস মাহমুদ
নিউজ ডেস্ক

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ এই গান নিয়ে ভোটের গাড়ি এখন বাগেরহাট জেলার ফকিরহাটে রয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন বিষয়ক প্রচার প্রচারণার জন্য গাড়িটি জেলার ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছায়।

ভ্রাম্যমাণ এ ভোটের গাড়িতে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি করা পাঁচটি পিভিসির মাধ্যমে তুলে ধরা হচ্ছে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস। এর মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে সচেতন করা হচ্ছে। এতে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এ গাড়িটি কোন প্রার্থীর বিষয়ে প্রচার করছে না।

ফকিরহাটে ভোটের গাড়ির এ প্রচারণা দিনভর সদর ইউনিয়নের ডাকবাংলো মোড়, ফলতিতা বাজার সহ বিভিন্ন স্থানে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে প্রচার চালায়।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ সহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ