October 30, 2026, 9:51 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

সিলভার লাইন গ্রুপের উদ্যোগে বাগেরহাটে স্মার্টলাইফ ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবার উদ্ভোধন

বার্তা সম্পাদক

সিলভার লাইন গ্রুপের উদ্যোগে বাগেরহাটে স্মার্টলাইফ ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবার উদ্ভোধন।

সৈয়দ জালিস মাহমুদ
নিউজ ডেস্ক।
স্মাট লাইফ ফ্রি ওয়াইফাই এই শ্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম
শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সকল ইউনিয়নে
সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে বাগেরহাটের খানজাহান আলী মাজার মোড়ে সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম.এ.এইচ. সেলিমের জ্যেষ্ঠ পুত্র মেহেদী হাসান প্রিন্স এই কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার মাহবুবুর রহমান টুটুল,
ক্রিড়া সংগঠক মিনা মারফুজ্জামান রনি,
জেলা যুবদলের সাবেক সিনিয়র
সহ সভাপতি শেখ নাজমুল হুদা ,
শেখ রফিকুল ইসলাম সহ স্থানিয় নেতৃবৃন্দ।
জেলার ৯০ টি গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে এই কর্মসূচির আওতায় শহর ও
গ্রামের মানুষের জন্য একটি নতুন ডিজিটাল কমিউনিটি হিসেবে কাজ করবে।
সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান বলেন, আজকের বিশ্বে ইন্টারনেট আর বিলাসিতা নয়,
এটি শিক্ষা, সুযোগ এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন। আমরা বাগেরহাটের ৯০টিরও বেশি গুরুত্বপূর্ণ
জনসমাগমস্থলে বিনামূল্যে ইন্টারনেট চালু করছি। এতে চায়ের দোকানের
ঐতিহ্যবাহী আড্ডার সংস্কৃতিও বজায় থাকবে এবং পিছিয়ে পড়া জনোগোষ্ঠীর জন্য এক ধরনের মডেল হিসাবে কাজ করবে।
”তিনি আরও জানান, ধাপে ধাপে এই সেবা প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ
এলাকায় সম্প্রসারণ করা হবে, যাতে কোনো গ্রাম, কোনো শিক্ষার্থী কিংবা কোনো নাগরিক ডিজিটাল সেবা থেকে পিছিয়ে না থাকে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে শিক্ষার্থী,
ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ ও সাধারণ পরিবারগুলো শিক্ষা, চাকরির সুযোগ,
সরকারি সেবা এবং বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারবে।
সিলভার লাইন গ্রুপ জানিয়েছে, এটি তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, যার লক্ষ্য বাগেরহাটে ডিজিটাল বৈষম্য কমানো, সামাজিক ও অর্থনৈতিক সংযোগ শক্তিশালী করা এবং কমিউনিটি উন্নয়নে অবদান রাখা। এই উদ্যোগ প্রযুক্তিতে নয়, বরং মানুষের ওপর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ