September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে প্রেসক্লাবের অডিটরিয়ামে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোঃ আবু আনছার, সহকারি কমিশনার সৌরভ কুমার মন্ডল। জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শতাধিক অসহায় নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবুসাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামীন আলী, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক এস এস সোহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহ্ আলম টুকু, মোঃ কামরুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার মানবিক দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রমে সমাজের
বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ