October 31, 2026, 4:22 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব শিকারপুরে শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

১৩, ১৪ ও ১৫ জানুয়ারি—এই তিন দিনব্যাপী আয়োজিত মহোৎসবের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, অতিথিদের মাল্যদান, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান। এছাড়াও গঙ্গা আহ্বান, শুভ অধিবাস কীর্তন, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পূজার্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ আস্বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।

ধর্মীয় আলোচনা সভায় শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল ১০৮ স্বরূপ দাস বাবাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী শচীদুলাল বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি নাথ, অর্থ সম্পাদক অরুণ চৌধুরী। ১৪২তম উত্তরায়ণ মহোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সুভাষ চন্দ্র দেব, যুগ্ম আহ্বায়ক সন্তোষ কুমার বিশ্বাস, সদস্য সচিব জুয়েল চন্দ্র মহাজনসহ উদযাপন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

উক্ত মহতী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রম প্রাঙ্গণ পরিণত হয় এক পবিত্র


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ