July 26, 2026, 1:15 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কাঠালিয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন, ওসি আবু নাছের রায়হান

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঠালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান বলেছেন, কাঠালিয়া থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। অতীতের যে কোন সময়ের তুলনায় কাঠালিয়া থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে পুলিশ।

পাশাপাশি চুরি ডাকাতি ছিনতাই মাদক সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ও ব্যাপক তৎপর রয়েছে থানা পুলিশ।

সম্প্রতি সাংবাদিক মো. আমিনুল ইসলামের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

পুলিশ বিশেষ কোন ব্যাক্তি কিংবা গোষ্ঠির চাপে আছে কি না? এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, পুলিশের মনোবল অনেকটা ফিরিয়ে এসেছে। তারা প্রতিটি কাজ সফল ভাবে বাস্তবায়ন করছে। অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং তারই দিক নির্দেশনায় কাজ করা হচ্ছে। সকলের সহযোগিতার ধারা অব্যাহত থাকলে কাঠালিয়া থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ