July 26, 2026, 1:01 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কাঁঠালিয়ায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপক জনসচেনতামূলক মহড়া অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশন আমুয়ার উদ্যোগে ও উপজেলা ফায়ার ষ্টেশনের সার্বিক সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপক জনসচেনতামূলক মহড়া সোমবার (১২ জানুয়ারী) উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ফায়ার ষ্টেশনের সাব-অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল ওয়াদুদ, কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর কুমার সাহা, কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশন আমুয়ার সভাপতি মেহেদি হাসান তুহিন, সাধারন সম্পাদক মো. মেহেদী সিকদার প্রমূখ।

আলোচনা শেষে কলেজ মাঠে ভূমিকম্প ও অগ্নি নির্বাপক জনসচেনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

সবশেষে কলেজের সহকারী অধ্যাপক ও রোভার শিক্ষক লায়লা আরজু মান্দ বানুর স্বরচিত একটি নাটক উপাস্থাপন করা হয়।

এ সময় আময়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশন আমুয়ার সদস্যবৃন্দ, আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, আমুয়া এসি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, আমুয়া বন্দর সরকারী প্রথিমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ