September 15, 2026, 9:38 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঝালকাঠিতে জেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার ১১ জানুয়ারি সকালে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এঁর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ঝালকাঠি সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল ইয়াসির আরাফাত ভুঁইয়া, ঝালকাঠি সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, ঝালকাঠি জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গৃহীত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নির্বাচনি আচরণবিধি প্রতিপালন এবং আন্তঃসংস্থাগত সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সকল পর্যায়ে সতর্কতা বৃদ্ধি ও দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ