July 25, 2026, 4:07 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সীমান্তে পৃথক পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ১০ জানুয়ারি ভোর ০৫টা হতে ০৯টা প্রায় ৪ ঘন্টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক পৃথক ০৪টি অভিযান পরিচালনা করে ১৬টি গরু জব্দ করে।

অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়েনের মনোহরপুর গ্রাম হতে ০৬টি ও ফকিরপাড়া গ্রাম হতে ০৪টি, মাসুদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ০৪টি এবং ওয়াহেদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম হতে ০২টি গরু জব্দ করা হয়।

জব্দকৃত ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ টাকা। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ নিশ্চিত করা সহ যেকোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

এছাড়াও, সাম্প্রতিক শীত মৌসুমে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ