October 31, 2026, 7:53 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

সীতাকুণ্ডে আদর্শ ছাত্র ও যুব সমাজের রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সীতাকুণ্ড সিকিউর সিটির সাপ্তাহিক মেলা প্রাঙ্গনে সাপ্তাহব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে জনপ্রিয় সামাজিক সংগঠন বাংলাদেশ আদর্শ ছাত্র ও যুব সমাজ।

এর আগে মহান বিজয়ের মাস ডিসেম্বর ২০২৫ উপলক্ষে অর্ধমাসব্যাপী একই ধরনের মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার ধারাবাহিকতায়, নতুন বছরকে স্বাগত জানিয়ে ৩ জানুয়ারি ২০২৬ ইং থেকে ৯ জানুয়ারি ২০২৬ ইং পর্যন্ত সীতাকুণ্ড সিকিউর সিটি মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের মাঝে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সপ্তাহব্যাপী এই ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্পে সার্বিক সহযোগিতা প্রদান করে সীতাকুণ্ড মডার্ন হাসপাতাল লিমিটেড।

ক্যাম্পটি পরিচালনায় নেতৃত্ব দেন আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির, প্রচার সম্পাদক মোঃ নয়ন এবং দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ। এছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য সাজিদ, লুৎফা, রনি, স্বেচ্ছাসেবী এলিট এবং শুভাকাঙ্ক্ষী সদস্য সুব্রত, টুম্পাসহ আরও অনেক সদস্য ও স্বেচ্ছাসেবক ক্যাম্পে উপস্থিত থেকে মানবসেবায় অংশগ্রহণ করেন।

আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু–এর নেতৃত্বে সংগঠনের সকল সদস্য সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজ পরিবর্তন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং একটি আদর্শ সমাজ ও দেশ গঠনের শপথ ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংগঠনটির এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম চট্টগ্রামের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ