July 26, 2026, 1:00 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

চিতলমারীতে অপরাধ দমনে বিট পুলিশিং ও আলোচনা সভা

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলিগাতী বাজারে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চিতলমারী থানার ৪ নম্বর বিটের আওতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজয় কুমার মল্লিক ও এসআই মো. শাহীন আলম।

শিবপুর ইউপি এলাকার আওতাধীন এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে সময়মতো তথ্য প্রদান করলে পুলিশ দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পারে। “আপনার পুলিশ আপনার পাশে” এই স্লোগান বাস্তবায়নে সবাইকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

পুলিশ কর্মকর্তারা বিট পুলিশিংয়ের উদ্দেশ্য তুলে ধরে বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোই এ কার্যক্রমের মূল লক্ষ্য। নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ