September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় ৫৪তম শীতকালীন ক্রীড়ার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

তালায় ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী তালার কপোতাক্ষ হাই স্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বিকালে উপজেলা পর্যায়ের ক্রিকেটের ফাইনালে পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১০ উইকেটের ব্যবধানে সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ্রভাস প্রভাষ কুমার দাস, অত্র জোন সম্পাদক ও শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কপোতাক্ষ হাইস্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ, মো. শফিকুল ইসলাম, শিক্ষক সেলিম হোসেন, প্রবীর কুমার দাস ও মো. আব্দুল গফুর পাড় প্রমুখ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. আসাদ হোসেন এবং মো. রাসেল পাড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ