July 25, 2026, 7:27 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

তালার কপোতাক্ষ নদে পড়ে একব্যক্তি নিখোঁজ

তালা প্রতিনিধি

কপোতাক্ষ নদের তালার বালিয়া খেয়াঘাট পারাপারের সময় নদীতে পড়ে রবিউল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। রবিউল ইসলাম বর্তমানে তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। বালিয়া খেয়াঘাট দিয়ে নৌকাযোগে নদী পার হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি নদীতে পড়ে যান।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, ঘটনার পরপরই তাকে উদ্ধার করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও সফল হতে পারেনি। পরে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, রাতের কারণে উদ্ধার কাজ সম্ভব হয়নি। কাল আবারও উদ্ধার কার্যক্রম চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ