July 25, 2026, 4:16 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বরগুনায় নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত হয়

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

“সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় ভিডিপি দিবস- ২০২৬ পালিত হয়েছে।

সোমবার ৫ জানুয়ারি আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল।

এ সময় উপস্থিত ছিলেন, সার্কেল এ্যাডজুট্যান্ট আবুল কাশেম,সদর উপজেলা কর্মকর্তা জনাব মেরিনা আক্তার,পাথরঘাটা উপজেলা প্রশিক্ষক দিলিপ চন্দ্র মহেশ, সদর উপজেলা উপজেলা প্রশিক্ষক মোঃ জাহিদুর রহমান, বেতাগী প্রশিক্ষক জনাব জুয়েল রানা সহ ১৫০ জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”- এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে ভিডিপি বাহিনী প্রতিষ্ঠিত হয়।

জেলা কমান্ড্যান্ট বলেন, নির্বাচনসহ দেশের গুরুত্বপূর্ণ কার্যক্রমে আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে নিরাপত্তা দিতে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতে বাহিনীর সদস্যরা সরকারি নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে ব্যক্ত করেন। এ ছাড়াও ভিডিপি সদস্যদের দেশ প্রেম ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকার কথা স্মরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দিবসের এই আয়োজনে জেলা ও উপজেলার ৯ জন ভিডিপি সদস্যর মাঝে বাইসাইকেল বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ