October 30, 2026, 10:54 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাট বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য শেখ আব্দুল মালেক (৯৬) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মরহুমের নিজ বাড়ি উপজেলার ছোটবাহিরদিয়া গ্রামে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।

ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সুপ্রকাশ পালসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মালেক সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না  লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোটবাহিরদিয়া গ্রামের মৃত জয়নদ্দিন শেখের ছেলে।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ