July 25, 2026, 7:29 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

পটুয়াখালীর দুমকিতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩৫ জন আহত

‎এস ইমরান নাজির, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় আব্দুল্লাহ হাসিব নামের এক যুবকের ঠোঁট কামড়ে ছিঁড়ে নিয়েছে পাগলা কুকুর। এ ঘটনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ জন আনসার সদস্য এবং স্থানীয় শিশুসহ অন্তত ৩৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

‎সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর, রাজাখালী, পিরতলা বন্দর, দুমকি ও জলিশা এলাকায় ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি বেওয়ারিশ পাগলা কুকুর একের পর এক মানুষকে কামড়াতে শুরু করে। এ সময় এক ব্যক্তির মুখে কামড় দিলে তার ঠোঁট ছিঁড়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎আহতরা প্রাথমিক চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এলে সেখানে হুলুস্থূল পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, অধিকাংশ আহতের ক্ষত পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর কয়েকজনকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

আহতরা হলেন- আব্দুল্লাহ (১৯), ইউসুফ, মফিজুর রহমান (৭০), তানিয়া (৩), তানিয়া (২৮), মাহিনুর বেগম (৩৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), নাইমুল (২), মাধবী রানী (৪০), জান্নাতুল ফেরদৌস (১৮) ও খোকন (৪০)। অন্যদের নাম জানা যায়নি।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জিএম এনামুল হক বলেন, সকাল থেকে হঠাৎ করেই একের পর এক কুকুরে কামড়ানো রোগী আসতে থাকে। আমাদের কাছে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের দ্রুত ভ্যাকসিনেশন অত্যন্ত জরুরি।

‎‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা বেগম বলেন, ঘটনা জানার পরপরই আমি হাসপাতাল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অফিসের সমন্বয়ে কুকুরটিকে আটকের চেষ্টা করা হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

‎তিনি আরও বলেন, পরবর্তীতে বেলা পৌনে ১টার দিকে ভেটেরিনারি কর্মচারী ও স্থানীয়দের সহায়তায় পাগলা কুকুরটিকে মেরে ফেলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ