July 25, 2026, 11:55 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

গভীর রাতে তালা ও ডুমুরিয়া থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন

তালা প্রতিনিধি

রবিবার রাত ১টার দিকে সাতক্ষীরা জেলার তালা থানা আকস্মিক পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) শেখ জয়নুদ্দিন-পিপিএম-সেবা। পরে রাত আড়াইটার দিকে তিনি খুলনার ডুমুরিয়া থানা পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন থানার সকল রেজিস্টার ও কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানায় কর্মরত পুলিশ ফোর্সের প্রস্তুতি, ডিউটির মান, শৃঙ্খলা এবং দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় থানার দাপ্তরিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে থানার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

নিয়মিত ও আকস্মিক থানা পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন- অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন। পরিদর্শনকালে ডুমুরিয়া থানার ওসি, তালার থানার ওসি (তদন্ত)সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ