September 15, 2026, 8:57 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

৫৯ বিজিবি’র তৎপরতায় মোটরসাইকেলসহ ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র চোখকে ফাঁকি দিতে মাদক চোরাকারবারীরা নানামুখী অভিনব পন্থা অবলম্বন করছে। আর এ সকল অপতৎপরতা বেশ ভালভাবেই প্রতিহত করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা।

০২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৪:৩০ ঘটিকায় মোটরসাইকেলযোগে মাদক পাচারের অপচেষ্টা ভেস্তে দিয়েছে এই ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে মাত্র ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামস্থ পাকা রাস্তার পাশে অবস্থান নেয়।

এ সময় অজ্ঞাত ০২ জন মোটরসাইকেল আরোহী চকপাড়া হতে বাটুলপাড়া হয়ে সোনাপুর বারিকবাজার নামক এলাকায় যাওয়ার অভিমুখে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে আমবাগানের ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল মোটরসাইকেলটি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় থাকা ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf DX) সিরাপ এবং ২৩ বোতল ফেন্সিডিল এর বিকল্প choco+ সিরাপ জব্দ করে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ এবং মোটরসাইকেল এর ব্যাপারে আইনি প্রক্রিয়ার কার্যক্রম চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ