July 26, 2026, 4:26 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

হরিণ শিকারিদের চোরা ফাঁদে আটক রয়েল বেঙ্গল টাইগার

নিজস্ব প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের শরকির খাল সংলগ্ন বনের ভেতরে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার।

বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞ দল নিয়ে রোববার (৪ জানুয়ারি) উদ্ধার অভিযান চালানোর কথা জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্যমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খালপাড়ের সুন্দরবনের অভ্যন্তরে চোরা শিকারিদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়ে। শনিবার দুপুরের পর খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা ফাঁদে আটকে থাকা বাঘটিকে দেখতে পান।

তিনি আরও জানান, বাঘটির নিরাপত্তা নিশ্চিত করতে শরকির খালপাড় এলাকা কর্ডন করে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সেখানে যেতে না পারে। রোববার সকালে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে। উদ্ধার অভিযানে ট্যাংকুলাইজার ব্যবহার করা হবে। গুলির মাধ্যমে ট্যাংকুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হলে সেটি প্রায় আধা ঘণ্টা অচেতন থাকবে। এরপর বাঘটিকে ফাঁদ থেকে মুক্ত করা হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রোববার সকালে ঢাকা থেকে বন বিভাগের একটি বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে। তারা বাঘটি উদ্ধারের কার্যক্রম পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ