October 30, 2026, 10:53 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

সোনাইমুড়ীতে ব্যাডমিন্টন খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে মহান বিজয়ের মাস উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার জয়াগ মহাবিদ্যালয়ে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রজন্ম ২৪ এর আয়োজনে এবং সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইরাস চেয়ারম্যান মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্যাহ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার সহকারী সেক্রেটারী ও আসন পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন। এ সময় আরোও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলা আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মু. মহিউদ্দিন হাছান, সোনাইমুড়ী উপজেলা আমির হানিফ মোল্লা, চাটখিল পৌর আমির মাওলানা মো. আক্তার হোসেন, মাওলানা ওমর ফারুক, সোনাইমুড়ী পৌর আমির আবদুল মতিন, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক হানুর অর রশিদ, ছাত্র শিবিরের নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারী মোজাহিদুল ইসলাম। পরবর্তীতে অতিথিদের মাধ্যমে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ