প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায় আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে দিবস উপলক্ষে শুরুতেই একটি র্যালী উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন র্যালীটির উদ্ধোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ, কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মাওলানা মোঃ মিজানুর রহমান প্রমুখ।