September 15, 2026, 7:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

সাইফুল (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

৩ জানুয়ারী উপজেলা হলরুমে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নিবন্ধিত সেচ্ছাসেবী সংস্থাসমূহ এর সহযোগিতায় জাতীয় সমাজসেবা প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায় আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে রে ্যলি, আলোচনা সভা ও আত্ন -অনুসন্ধান অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরন পাইক এর সঞ্চালনায় উপজেলা সমাজসেবা অফিসার হাসিবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার মোঃ রায়হান হোসেন,মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু, সাংবাদিক তারিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সেবা গ্রহীতা প্রমুখ। এদিন ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয় পত্র(সুর্বন কার্ড) প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ