September 15, 2026, 1:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

উষ্ণতার আমানত -ডা. শফিকুর রহমান 

তরফদার রবিউল ইসলাম

উষ্ণতার আমানত

শীতে কাঁপছে সারা দেশ। আমাদের চারপাশে এমন অনেক প্রতিবেশী আছেন যারা পর্যাপ্ত শীতের পোশাকের অভাবে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। মহান আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, আমরা যদি সহানুভূতির হাত বাড়িয়ে দিই, তবে লাখো মানুষের এবারের শীত কাটবে স্বস্তিতে ও হাসিমুখে।

এই হাড়কাঁপানো শীতে আমি দেশের সকল সামর্থ্যবান মানুষকে সাথে নিয়ে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করতে চাই।

আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে নতুন শীতের পোশাক আমাদের কোনো সুবিধাবঞ্চিত প্রতিবেশীকে উপহার দিই, তবে চারপাশের চিত্রটা বদলে যাবে। আর যাদের এই মুহূর্তে নতুন কাপড় কেনার সুযোগ নেই, তারা চাইলে নিজের ব্যবহৃত ভালো মানের অতিরিক্ত কাপড়টিও উপহার হিসেবে দিতে পারেন। মনে রাখবেন, অন্যের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার যে সামর্থ্য আল্লাহ আমাদের দিয়েছেন, তা একটি পবিত্র আমানত।

আমাদের সবার এই ছোট ছোট অংশগ্রহণে লাখো মানুষের মুখে হাসি ফুটবে এবং দেশ দেখবে এক মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি। আসুন, আমরা হাতে হাত রেখে সারাদেশে ছড়িয়ে দিই উষ্ণতার আমানত।

আপনার এই মানবিক দায়িত্ব পালনের পর আমাদের ব্যক্তিগতভাবে আপনার অংশগ্রহণের কথা জানাতে পারেন। সারা দেশে এই উদ্যোগের মাধ্যমে মোট কতজন মানুষের মুখে হাসি ফুটলো, সেই সংখ্যাটি আমরা দেশবাসীকে জানিয়ে দেব।

আপনার অংশগ্রহণ জানাতে নিম্নোক্ত লিংকে ক্লিক করুন এবং তথ্যাদি পূরণ করে সাবমিট করুনঃ https://forms.gle/tPBoy9j9LLCd7eB26

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন। আমিন।

-ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ