September 15, 2026, 7:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে পর্যটকবাহী প্রাইভেটকার দুর্ঘটনা: চালকসহ ৫ জন গুরুতর আহত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে ফেরার পথে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে গেছে। এতে চালকসহ অন্তত ৫ জন গুরুত্বর আহত হয়েছেন।
​বুধবার সন্ধায় উপজেলার উত্তর বাঘরী স্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​দুর্ঘটনায় আহতরা হলেন:​ তৈয়েবুর মোল্লা,​ মো. হাদিকুর রহমান বিশ্বাস,​মো. সুমন বিশ্বাস (চালক),​ মো. রকিবুল গাজী ও ​যুবরাজ খন্দকার।

​​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি কুয়াকাটা ভ্রমণ শেষে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। উত্তর বাগড়ি স্কুল এলাকা অতিক্রম করার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়ক থেকে ছিটকে পাশের নিচু ধানক্ষেতে গিয়ে পড়ে। এতে গাড়িতে থাকা পাঁচজনই আহত হন।
​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজাপুর ফায়ার সার্ভিস।

স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, “আমরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।”

​রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ অবগত আছে। গাড়িটি উদ্ধার ও দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ