July 25, 2026, 9:11 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

চাঞ্চল্যকর দিপু হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

চাঞ্চল্যকর দিপু হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতারসহ মোট গ্রেফতার ২০ জন

চাঞ্চল্যকর দিপু হত্যা মামলার তদন্ত কার্যক্রমে পুলিশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত দিপুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারসহ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, ঘটনার সময় নিহত দিপুর ব্যবহৃত মোবাইল ফোনটি অভিযুক্ত মোঃ এরশাদ (২৭) নিজের হেফাজতে নিয়ে নেয়।পরবর্তীতে প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে ভালুকা থানাধীন ডুবাইল্লাপাড়া (মৃদুলের বাড়ির ভাড়াটিয়া) এলাকা থেকে মোঃ এরশাদ (২৭)কে আটক করা হয় এবং তার হেফাজত হতে নিহত দিপুর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দতালিকামূলে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম: মোঃ এরশাদ (২৭)পিতা: সাইদুর রহমান মাতা: ফালোনা আক্তার স্থায়ী ঠিকানা গ্রাম–নেহারা জয়পুর,থানা,মোহনগঞ্জ,জেলা–নেত্রকোনা
বর্তমান ঠিকানা: ডুবাইল্লাপাড়া (মৃদুলের বাড়ির ভাড়াটিয়া),ভালুকা,ময়মনসিংহ।

উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি মোঃ এরশাদ ঘটনার সময় সরাসরি উপস্থিত থেকে হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে এবং পরবর্তীতে নিহতের মোবাইল ফোনটি নিজের দখলে রাখে।ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য দিপু হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে ইতোমধ্যে বিজ্ঞ আদালত কর্তৃক পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। উক্ত ১৮ জন আসামীর মধ্যে ১২ জন আসামিকে জিজ্ঞাসাবাদের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ৫ জন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ