September 15, 2026, 7:23 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বরিশালের ছয়টি আসনে ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বরিশাল ব্যুরো প্রধান

অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সন্ধ্যায় জেলা প্রশাসনের সভা কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ সময় লিখিত বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা বলেন,

বরিশাল-১ আসন জমা পড়েছে ৫টি মনোনয়ন। বরিশাল-২ আসনে ১১টি, বরিশাল-৩ আসনে ১০টি, বরিশাল-৪ আসনে ৬টি, বরিশাল-৫ আসনে ১০টি এবং বরিশাল-৬ আসনে ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৪৮টি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। তফসিল ঘোষণার পর মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন প্রার্থীরা।

বরিশাল জেলা রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন বলেন, উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম শেষ হয়েছে। আমরা সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন বিষয়ক যেকোন অভিযোগ জানাতে আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ