September 15, 2026, 6:43 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তানোরে অগ্নিকাণ্ডে দগ্ধ নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর তানোরে নিজ বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বানেসা বানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি তানোর কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আঃ গাফ্ফারের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তানোর কলেজপাড়া এলাকায় বানেসা বানুর বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর থেকে নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ